1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View
ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান জসি ঝিকরগাছা ( যশোর) থেকে: ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঝিকরগাছা থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (০৪ অক্টোবর) সকাল ১১ টায় থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারণ সার্কেলের সিনিয়রএএসপি মোঃ আরিফ হোসেন তিনি তার বক্তব্যে বলেন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন মাদক সেবন কারী

ব্যবসায়ী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।, তিনি আরো বলেন আপনারা কোন গুজবে কান দিবেন না। যেকোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে জানাবেন ।সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। বিশেষ অতিথি হিসাবে রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহি টিপু, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, জামাতের সহকারি সেক্রেটারি মাস্টাররকিব উদ্দিন।বিএনপি র সাংগঠনিক সম্পাদক মুরাদুননবী মুরাদ , বিএনপি’র দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, এছাড়া হিন্দু সম্প্রদায়ের পক্ষ বক্তব্য রাখেন পলাশ, গোবিন্দ প্রমুখ। উল্লেখ্য এবারের পূজায় ৫৯ টি পূজা মন্ডপ তৈরি করা হয়েছে।

এই মত বিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD