
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছায় ,যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় ঝিকরগাছা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
দৈনিক রানারের ঝিকরগাছা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতিআতাউর রহমান জসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি আবুল কাশেম সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল,, যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম অন্তর, আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামরুল ইসলাম, ইউনিটি ক্লাব ঝিকরগাছা শাখার সভাপতি জীবন চৌধুরী, গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মনজুর আলম, ব্যবসায়ী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক রানারের দীর্ঘ ৪৬ বছরের পথচলার সাফল্যের কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, গণমানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে দায়িত্বশীল সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও দৈনিক রানার সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এবং রানারের সম্পাদকশহীদ গোলাম মাজেদ, এম, আর সাইফুল আলম মুকুল, টুটুলের রুহের মাগফিরাত কামনা করা হয়।