
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে এবারো ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল এগিয়ে রয়েছে। এবারের ফলাফল সুত্রে জানাগেছে, বিদ্যালয় থেকে এবছর মেধাবৃত্তি (ট্যালেন্টপুলে) ৬জন ও সাধারণ বৃত্তিতে ২৩জন নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের ধারাবাহিক এই সাফল্যে পরিচালনা পর্ষদ, অভিভাবক ফোরামসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম।