
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা পৌর জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঝিকরগাছা বাজারে দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
।(২৩ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে ঝিকরগাছা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতি,বই বিলি ও সদস্য ফরম পূরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঝিকরগাছাপৌর জামায়াতের টিম সদস্য মোঃ আব্দুল কাদের, মাওলানা শরিফুল ইসলাম মোঃ শফিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন ।