1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আকবর আলী ও বাবর আলী স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত। - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আকবর আলী ও বাবর আলী স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত। - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আকবর আলী ও বাবর আলী স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত।

সত্যের দর্পণ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৫ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। প্রতিবছরের ন্যায় এ বছরও ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও বাবর আলী স্মৃতি মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০ টায় ৬৫ জন কৃতি শিক্ষার্থীদেরকে এ মেধাবৃত্তি ও সম্বর্ধনা প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজক কমিটির পরিচালক বেনিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। আয়োজকদের ভূয়সি প্রশংসা করে তিনি বলেন মেধা বিকাশে এবং জাতি গঠনে এই উদ্যোগ একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি কৃতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।

এ সময় আকবর আলি ও বাবর আলী স্মৃতি বৃত্তির লক্ষ্য উদ্দেশ্যে উল্লেখ করে বক্তব্য রাখেন আকবর আলীর কনিষ্ঠপুত্র আনিসুজ্জামান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, প্রাইমারি এডুকেশন সেন্টারের ইন্সটেক্ট্রর শিউলী খাতুন, মোহাম্মদ তরিকুল ইসলাম ইন্সটেক্ট্রর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার জোড়ী মোলিভীবাজর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ ও পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান এএলটি। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক যশোর বার্তা ও ভোরের ডাক পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী। কৃতি শিক্ষার্থী অভিভাবক হিসাবে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মঞ্জুআরা খাতুন,বেবি খাতুন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা জামান আবৃতি ও ইসরাত জাহান রোজা। অনুষ্ঠানে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে ১৬ জনসহ মোট ৬৫ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ,সনদ ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম আর মাসুদকে সম্মাননা স্মারক দেয়া হয়। এসময় আয়োজক কমিটি বিশেষ অতিথিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে মুনিয়া খাতুনের মুক্তিযুদ্ধভিত্তিক অভিনয়,রুবাইয়া জান্নাত রাইশার গল্প, বাংলাদেশ টেলিভিশনের শিশু কৌতুকশিল্পী নতুন কুঁড়ি ২০২৫ এ ফাইনালিস্ট দেশসরা আব্দুল্লাহ আল মামুনের কৌতুক অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও উৎসব মুখর করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সহসভাপতি আতাউর রহমান জসি, বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষক ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD