
ঝিকরগাছায় কল্যাণ সমিতি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছা কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। (১৪ জানুয়ারি)মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলা মোড়, কপোতাক্ষ ব্রিজ এলাকা, গদখালী ও নাভারণ এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় ২০০ হতদরিদ্র মানুষের মাঝেকম্বল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার মো. শরিফুল আলম খান, সম্মানিত উপদেষ্টা এ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক ও বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান তোতা, সহ-সভাপতি আজিজুর রহমান ও শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দিন বেল্টু, মশিউর রহমান, কোষাধ্যক্ষ আবু মুসা মো. মধু, উপকোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী লিপু, প্রচার সম্পাদক মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক আকবর আলী, সমাজকল্যাণ সম্পাদক মনজুরুল আলম নোমান, সহসাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল আহসান সাগর, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রহিমসহ নেতৃবৃন্দ।