1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ক্ষতিগ্রস্ত কৃষককে ১০ হাজার টাকার সহায়তা দিলেন ইউএনও রনি খাতুন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ক্ষতিগ্রস্ত কৃষককে ১০ হাজার টাকার সহায়তা দিলেন ইউএনও রনি খাতুন - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ক্ষতিগ্রস্ত কৃষককে ১০ হাজার টাকার সহায়তা দিলেন ইউএনও রনি খাতুন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৩ Time View
ঝিকরগাছায় ক্ষতিগ্রস্ত কৃষককে ১০ হাজার টাকার সহায়তা দিলেন ইউএনও রনি খাতুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ভূমিহীন কৃষককে ১০ হাজার টাকার অনুদান প্রদান করলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রনি খাতুন। (২০ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে কৃষক মোহর আলীর আড়াই বিঘা জমিরশসা ক্ষেত দুর্বৃত্ত কর্তৃক কর্তনের সংবাদ পেয়ে দ্রুত ছুটে যান ঘটনাস্থলে মানবিক ইউএনও। এলাকার সূত্রে জানা গেছে গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বর্গা নেওয়া জমির শসা খেত সম্পূর্ণভাবে কেটে ফেলে। এতে অসহায় কৃষক কুলকিনারা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কয়েক দিনের ভেতর শসা তুলে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল। কিন্তু তার নিয়তির নির্মম পরিহাস দুর্বৃত্তরা তার স্বপ্ন ধোঁয়াশায় পরিণত করে দেয়। তার ফলে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে পানিসারাইউনিয়নের বর্ণী গ্রামে। এ সময় অসহায় মোহর আলীর পাশে এসে দাঁড়ান , ঝিকরগাছা উপজেলার নির্বাহী অফিসার রনি খাতুনের নেতৃত্বে ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম,ইউএনও তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত কৃষককে প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে তিনি ওসিকে দূরত্ব সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। ইউএনও র এমন উদ্যোগকে এলাকাবাসী ভূষিসী প্রশংসা করেন। এবং কৃষি অফিসার অসহায় মোহর আলীকে প্রয়োজনীয় সব ধরনের সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD