
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। (৯ মে)শনিবার উপজেলার আল হেলাল ট্রাষ্ট এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন অধ্যাপক গোলাম রসূল।
সম্মেলনে জানানো হয়, তৃণমূল রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। এসময় উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—
গঙ্গানন্দপুর ইউনিয়ন — কবির বিন সামাদ
শিমুলিয়া ইউনিয়ন — আইয়ুব হোসেন
গদখালী ইউনিয়ন — নজরুল ইসলাম খাঁন
পানিসারা ইউনিয়ন — মিজানুর রহমান
ঝিকরগাছা ইউনিয়ন — আঃ আলীম
নাভারণ ইউনিয়ন — জিয়াউল হক
হাজিরবাগ ইউনিয়ন — শফিকুর রহমান
শংকরপুর ইউনিয়ন — নিছার উদ্দিন
বাঁকড়া ইউনিয়ন — হাবিব কাইসার
এছাড়া কৌশলগত কারণে মাগুরা ও নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সম্মেলনে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসূল বলেন, “জনগণের সেবা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যোগ্য, সৎ ও আমানতদার নেতৃত্বকে বাছাই করা হয়েছে। জনগণ ব্যালটের মাধ্যমে এসব প্রার্থীদের বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।”
প্রার্থী ঘোষণার পর থেকেই ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।