
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নির দিনব্যাপি ঝিকরগাছায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯টায় পৌরসদরের কৃষ্ণনগর ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে সকাল ১১টায় হিন্দু, বৈধ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকালে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়খলসী, বাকুড়া, জগদানন্দকাঠি, কুমড়ি ও নায়ড়া গ্রামে ধানের শীষের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি।