1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১৪ Time View
ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার সকাল ১১ টায় গাইবান্ধার পলাশবাড়ী সহ বিভিন্ন মন্দির ধ্বংসের হুমকি ও হামলার প্রতিবাদে যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা ও কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদ।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তড়িৎ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত,পৌর শাখার সাধারণ সম্পাদক পলাশ পাল ও পূজা উদযাপন পরিষদ মাগুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুণ্ড। এই সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি বাবু গৌউর ঘোষ, সহসভাপতি অমর মিত্র, দপ্তর সম্পাদক কৃষ্ণপদ সরকার, কোষাধ্যক্ষ বাবু সুরেশ শাহা, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বণিক, গঙ্গানন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি কালীপদ পাল, কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস।

ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফিলিপ রমেশ বিশ্বাস, বাবু সুভাষচন্দ্র (বাবুল ভক্ত)সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD