
ঝিকরগাছায় বিএনপি র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলগঠন না করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতো। স্বাধীনতা পরবর্তী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখন বিপন্ন, মানুষের যখন বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিলা। ঠিক এমনই এক ক্লান্তিলগ্নে শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ১৯৭৯ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন। সেসময় শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান দলগঠনের মধ্যেদিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেন। নেতৃবৃন্দ একটি ইসলামী দলের তীব্র সমালোচনা করে বলেন, এই দলটি মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও দেশের বিরোধীতা করেছিল। সেই দলটি আবারো ষড়যন্ত্রের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। দলের ঐক্য ও শৃংঙ্খলা রক্ষায় গুরুতারোপ করে নেতৃবৃন্দ আরো বলেন,ঝিকরগাছায় কোন অন্যায়, অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসীদের যায়গা হবে না। এখন থেকে ব্যবসায়ীসহ সকল শ্রেনিপেশা ও ধর্মের মানুষেরা নিরাপদে ব্যবসা-বানিজ্য ও চলাফেরা করতে পারবেন। আজ থেকে প্রতিটি নেতাকর্মী আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে যেকোন কর্মসূচিতে রাজপথে থাকবে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা শহরের কপোতাক্ষ সেতু চত্ত্বরে অনুষ্ঠিত বিশাল সমাবেশে উপরোক্ত কথা বলেন নেতৃবৃন্দ। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি। সমাবেশে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুক ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন, সাংগঠনিক আলী হোসেন লাল্টু ও নুরুজ্জামান বাবলা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, বিএনপি নেতা গোলাম কাদের বাবলু, ইনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, শাহাজাহান আলী, শাহিন আহম্মেদ, আব্দুল মাজিদ, জাহিদ হাসান, শাহাজাহান আলী, আশরাফুজ্জামান আশা, তবিবর রহমান, ওয়াহিদুজ্জামান লিটু, তবিবর রহমান, আবুল খায়ের, আবু দাউদ, আয়ুব হোসেন, খায়রুজ্জামান মিনু, মোশারফ হোসেন, হায়দার আলী, লিয়াকত আলী, হবিবর রহমান, নুরুজ্জামান, জামশেদ আলী, ফয়জুর রহমান, এনামূল হক বাবলু, বজলুর রহমান, জামির হোসেন, মহিলাদল নেতা হিরা মনি, রিপা খাতুন, রওফুন্নেছা, সাজমা খতুনসহ উপজেলা ১১ ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।