
ঝিকরগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। জানা গেছে (১১ জুলাই) শুক্রবার সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামের সুনীল কুমার রায়ের পুত্র বিকাশ কুমার রায় (৪০) তার বাড়িতে ড্রেসিং টেবিল তৈরির কাজ করার সময় আনুমানিক সাড়ে বারোটায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুতর আহত হন,। পরিবারের লোকজন টেরপেয়ে তাৎক্ষণিক তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন ।
মৃত বিকাশ কুমার রায়ের দু বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।