1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভারী বর্ষনে ৫শতাধিক ফুলচাষির ব্যাপক ক্ষয়ক্ষতি   - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভারী বর্ষনে ৫শতাধিক ফুলচাষির ব্যাপক ক্ষয়ক্ষতি   - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভারী বর্ষনে ৫শতাধিক ফুলচাষির ব্যাপক ক্ষয়ক্ষতি  

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪০১ Time View
ঝিকরগাছায় ভারী বর্ষনে ৫শতাধিক ফুলচাষির ব্যাপক ক্ষয়ক্ষতি  

ঝিকরগাছায় ভারী বর্ষনে ৫শতাধিক ফুলচাষির ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- চলমান লাগাতার হালকা, মাঝারী ও অতি বর্ষনের ফলে যশোরের ঝিকরগাছায় ৫শতাধিক ফুলচাষির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।।  জলাবদ্ধ এলাকা ফুলের রাজধানী খ্যাত উপজেলার পানিসারা, গদখালী, নাভারন ইউনিয়নে প্রায় ৫ শতাধিক ফুলচাষি ছাড়াও, ধান, পাট, কলা, পেঁপে, কচুসহ বিভিন্ন প্রকার শাক-সবজী পানিতে নিমজ্জিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সংবাদ  পেয়ে জলাবদ্ধ এলাকা পারিদর্শণ ও পানি নিস্কাসনে প্রতিবন্ধকতা অপসারনে শনিবার (২৬জুলাই) দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে, সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহম্মেদ এসব এলাকা পরিদর্শণ করেন। পরিদর্শনকালে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসীর সহযোগিতায় স্বেতগঙ্গা খালের উপর অপরিকল্পত ও বেআইনি নেটপাটা অপসারণ করেন এই প্রশাসনিক কর্মকর্তারা। এসময় শ্বেতগঙ্গা-কপোতাক্ষ সংযোগ খাল পুঃসংস্কারের দাবি এলাকাবাসির এসময় ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারী তরিকুল ইসলাম, ফুলচাষি মঞ্জুরুল হক, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আখি খাতুন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন ও তাদের খোজখবর নেন। এসময় কৃষকদের অনেকের কাছে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রতিনিধি দল জলাবদ্ধতার কারণ ও পানি নিস্কাসনে কোথাও কোন প্রতিবন্ধকতা আছে কিনা ! জানতে ক্ষুদ্ধ কৃষকেরা শ্বেতগঙ্গা সরকারী খালের দুটি স্থান চিহিৃত করলে সেখান থেকে অবৈধ নেটপাটা অপসারণ করা হয়। এসময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পানিসারা, টাওরা, পটুয়াপাড়া, হাড়িয়া, নিমতলা, নিলকন্ঠনগর, বামনআলী, চাপাতলা এলাকার ব্যাপক আবাদি ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকতে দেখাগেছে। ক্ষতিগ্রস্থ কৃষক জারবেরা ও লিলিয়ামচাষি মঞ্জুরুল হক, ফুলচাষি শাহ্ আলম, আলী হোসেন, রেজাউল ইসলাম, ওসমান আরী, রাজু আহম্মেদ, এমামুল হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, লিয়াকত আলী, আক্তার হোসেন, শাহাজালাল, নুর ইসলাম, আব্দুস সাত্তার, আরশাদ আলীগং ফুলচাষিরা নানাজাতের গোলাপ, গাদা, জারবেরা, লিলিয়াম, টিউলিপ, রজনীগন্ধা, গøাডিউলাসসহ নার্সারী উদ্যোক্তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। জানতে চাইলে দ্রæত সময়ের মধ্যে শ্বেতগঙ্গা-কপোতাক্ষ সংযোগ খালের টাওরা ব্রিজ সংলগ্ন মশিয়ার রহমানের জমি থেকে চাপাতলা ব্রিজ পর্যন্ত  সংযোগ খাল খনন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD