
ঝিকরগাছায় মহিলা দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে ও জাতীয় নির্বাচনকে সামনে নারী সমাবেশ অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে দূর্নীতি মুক্ত বৈষম্য হীন আধুনিক গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নাভারন ইউনিয়ানের ৮নং হাড়িয়া ওয়ার্ডে(২৬ আগস্ট) মঙ্গলবার বিকালে মহিলা দলের নেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবেবক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। এ সময় আরো বক্তব্য রাখেন রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয় সম্পাদক শাহাজাহান আলী, প্রশিক্ষণ বিষয়ক মাস্টার নজরুল ইসলাম,ঝিকরগাছা পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির আফরোজ মনা, দপ্তর সম্পাদক আল জিহাদি বাবলু, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ান বিএনপির যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন,গদখালী ইউনিয়ান বিএনপি নেতা রফি উদ্দিন, আলাউদ্দীন পান্থ, আলী আহমেদ,মোতালেব হোসেন,শহীদ দেওয়ান, আলমগীর হোসেন, আবিরর হোসেন, জুয়েল রানা সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।