1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৯৫ Time View
ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

ঝিকরগাছা যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোনালী মার্কেট চত্বরে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন কর্মসূচি মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ বিতরণ। শহীদ জিয়ার ভাষণ, ও দেশাত্মবোধক গান মাইকেপ্রচার করা হয়। ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে আলোচনা সভা,দোয়া মাহফিল ও দারিদ্র ভোজে অংশগ্রহণ করেন বিএনপি’র কেন্দ্রীয়  ,যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, ঝিকরগাছাউপজেলা বিএনপির সভাপতি  সাবিরা নাজমুল মুন্নি।

এ সময় তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার আদর্শের কথা উল্লেখ করে নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।এর আগে তিনি উপজেলার তার নিজগ্রাম কীর্তিপুর ৫ নম্বর ওয়ার্ড, নাভারন ইউনিয়নের শরীফপুর বাজার, গদখালী ইউনিয়নের নবীনগর ফতেপুর শরীফপুর ,নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর বাজার রঘুনাথনগর কলেজ, ঝিকরগাছা সদর ইউনিয়নের শ্রীরামপুর বাজার, মাগুরা ইউনিয়নের ফুলবাড়ী কায়েমকোলা মনোহরপুর, গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজার বিশ্বহরি, শিমুলিয়া ইউনিয়নের পাল্লা বাজার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া বিষ্ণুপুর সহ ও ১১ টি ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে  ছিলেন ঝিকরগাছা উপজেলাবিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিনুর রহমান, সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইমামুল হাসান সবুজ ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক অমিত হাসান। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের  নেতা কর্মী। অপরদিকে পৃথকভাবে

বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খোরশেদ আলম,

বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশফাকুজজামান রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD