
ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য উল্লেখ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮কোটি জনগণ শ্রমিক। সেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। তারা সর্বক্ষেত্রে বঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি শনিবার (২১ ডিসেম্বর) বিকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা হলরুমে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামাতের যশোর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, যুবরগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক হারুন -অর রশিদ, জামাতে ইসলামীর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য এডভোকেট আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিকরগাছা শাখার নির্বাহী সদস্য ইমামুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুকুল, আসমত উল্লাহ, আলমগীর হোসেন সবুজ, আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২১/১২/২৪