1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৫ Time View
ঝিকরগাছায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে মধ্যে দিয়ে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে বিজয় স্তম্ভে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পুষ্প মাল্য অর্পণ ।  ঝিকরগাছা উপজেলা প্রশাসন, ঝিকরগাছা পৌরসভা, মুক্তিযুদ্ধা সংসদ,, ঝিকরগাছা প্রেসক্লাব, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, বিএম হাই স্কুল, সরকারি এমএল মডেল হাইস্কুল, পার বাজার মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, জাগরণী সংসদ, পূজা উদযাপন পরিষদ, দারুল উলুম কামিল মাদরাসা, সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুষ্প মাল্য শেষে বি এম হাইস্কুল মাঠে প্রধান অতিথি নির্বাহী অফিসার রনি খাতুন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির কপোত কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নাভারন সার্কেল এএসপি মোঃ আরিফ, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, ঝিকরগাছা পৌর প্রশাসক নাভিদ সরওয়ার,  অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ডিসপ্লে প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বেলা বারোটার দিকে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক নাভিদ সরওয়ার, প্রাণী  সম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন, এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা নান্নু রেজা, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।  মুক্তিযোদ্ধাদের সম্মানে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমি সুপারভাইজার কামরুজ্জামান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD