
ঝিকরগাছা( যশোর) প্রতিনিধি।
।
শুক্রবার (২,৮ মার্চ) ঝিকরগাছাপৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঞ্চ নগর ঈদগা ময়দানেইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী মিজানুর রহমান লাল্টুর উদ্যোগে ও পঞ্চ নগর বাইতুন নূর জামে মসজিদের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা জামিয়াআরাবিয়া বালক ,বালিকা মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠাতা মুফতি ইব্রাহিম খলিল। সভায় সভাপতিত্ব করেন পঞ্চ নগর বাইতুল নূর জামে মসজিদের সভাপতি হাফেজ মোঃ আব্দুর রহমান সেলিম, এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মসজিদ কমিটির উপদেষ্টা আতাউর রহমান জসি, সাবে ক পৌর কাউন্সিলর তারিকুজ্জামান, হাফিজুর রহমান, মনজুরুল আলম তোতা, হাবিবুর রহমান হবি, মামুন অর রশিদ, মোহাম্মদ শওকাত আলী, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা বাহারুল হোসেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।