
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: (২৭শে জুন ) শনিবার বিকালে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য , ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মত বিনিময় করেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মোস্তফা কবির উদ্দিনেরসভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, নাজমুল ইসলাম সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বল্লা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর, কানারআলী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, মিশ্রিদাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, পারবাজার সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মির আজিজুর রহমান সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।