
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :: ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সরবরাহের কৃষি প্রোণোদনা কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি অফিসে উদ্বোধনপুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) নান্নু রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রহমান শেখ, কৃষি উদ্যোক্তা মনজুর আলম প্রমুখ। পরে ১০জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার, ভার্মি কম্পোস্ট, বালাইনাশক বিতরণ করা হয়।