1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: কৃষিকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও লাভজনক করে তুলতে যশোরের ঝিকরগাছা উপজেলায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি উদ্যোক্তাদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ৬ জন কৃষি উদ্যোক্তার হাতে বিভিন্ন ধরনের কৃষি সহায়তা তুলে দেওয়া হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ৪ জন উদ্যোক্তাকে ৪টি ভার্মি কম্পোস্ট সেপারেটর, ১ জন উদ্যোক্তাকে একটি মিনি পাওয়ার টিলার (গার্ডেন টিলার) এবং অপর একজন উদ্যোক্তাকে ফল সংগ্রহ ও নিরাপদ পরিবহনের জন্য ৫০টি প্লাস্টিক ক্যারেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক

কৃষিবিদ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষি উদ্যোক্তা ও উপকারভোগীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান, টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণ, জৈব সার উৎপাদন বৃদ্ধি, কৃষিকাজে শ্রম ও সময় সাশ্রয় এবং কৃষিপণ্যের নিরাপদ সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যেই এসব কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ভার্মি কম্পোস্ট সেপারেটরের মাধ্যমে উন্নতমানের জৈব সার উৎপাদন সহজ হবে, যা মাটির স্বাস্থ্য রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মিনি পাওয়ার টিলার ছোট ও মাঝারি কৃষিজমিতে চাষাবাদ, মাটি ঝুরঝুরে করা এবং সবজি ও ফলবাগানের পরিচর্যায় কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া ফল সংগ্রহ ও পরিবহনের জন্য বিতরণ করা ক্যারেট ফলের অপচয় কমিয়ে নিরাপদ বাজারজাতকরণে সহায়ক হবে।

উপকারভোগী কৃষি উদ্যোক্তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার উৎপাদন ব্যয় কমাবে, কাজের গতি বাড়াবে এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ ও পরিবেশসম্মত কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের সহায়তা ঝিকরগাছায় নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD