
ঝিকরগাছা (যশোর ) প্রতিনিধি। :
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় নেতা এ. টি. এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকালে লাউজানী আল হেলাল ট্রাস্ট এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন আর রশীদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,আধ্যাপক মশিউর রহমান, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা ফখরুল ইসলাম,জিয়াউল হক, আবিদুর রহমান।পৌর আমীর আ:হামিদ, মাওলানা আনোয়ার হোসেন, এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।