1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে যেয়ে -২ চোর আটক - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে যেয়ে -২ চোর আটক - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে যেয়ে -২ চোর আটক

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ট্রান্সফরমার চুরি করতে যেয়ে হাতেনাতে ধরা দুই চোর

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে এ ঘটনা ঘটে

ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির শাহীন, পিতা: মোঃ নুরুল হক জানান, এর আগেও তার ট্রান্সফরমার দুইবার চুরি হয়েছে। সর্বশেষ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি রাস্তার পাশে স্থাপিত ট্রান্সফরমারের কাছে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের হাতে রড, করাত ও কাটার মেশিন ছিল। তিনি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে এলোপাতাড়ি ঘুষি মেরে পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গ্রামজুড়ে খোঁজ শুরু করলে কাশিপুর বাজারের নাইট গার্ডরা দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন মোহাম্মদ রকিবুল ইসলাম (৪৫), পিতা আব্দুর রহিম মোল্লা, গ্রাম: রাজারহাট সীতারামপুর, যশোর এবং মোহাম্মদ মাসুম (২৮), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম: মহেশ্বরপুর, দিঘলিয়া, খুলনা।

আটককৃতদের কাছ থেকে “এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড” নামে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির বলেন, এ ধরণের ট্রান্সফরমার চুরি বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা না গেলে এলাকায় ট্রান্সফরমার চুরি আরও বেড়ে যেতে পারে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম জানিয়েছেন আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আসামিদেরজেল হাজতের প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD