
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পচা মিষ্টি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৫ধারা মোতাবেক ঝিকরগাছাস্থ বগুড়া সুইটস্ এন্ড কার্ড দোকানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৮দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (০৪জানুয়ারী) দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন এই জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জলাল আলম, ঝিকরগাছাপ্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখিঁ খাতুন প্রমূখ।