
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার হাজিরালী ব্র্যাক অফিসের হলরুমে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসবন্ধু ফোরাম ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সেক্রেটারি মোঃ শাহাজাহান আলী, প্রবাসবন্ধু ফোরামের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সদস্য মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য কে এম ইদ্রিস আলী, আলহাজ্ব ইয়াউর রহমান, মোরাদুজ্জামান, কাকলী খাতুন, নাসরীন আক্তার প্রমখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, বিদেশে থাকাকালীন বিভিন্ন ধরনের মানসিক চাপ, নির্যাতন, বৈষম্য ও বিভিন্ন ধরনের হয়রানি ও বিদেশ ফেরত নারী কর্মীরা যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যুক্ত থাকাদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার মত ঘটনা ঘটে।
ফলে দেশে ফেরার পর তাদের জরুরি চিকিৎসা, পূনরায় মানসিক মনোবল ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কাউসেলিংসহ আইনি সহায়তায় ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছেন।