
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় পুরাতন ডাকবাংলোর স্থলেই পুনঃ নির্মাণের সম্ভবতা যাচাইয়ে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম শাহিন পরিদর্শন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে প্রথমে উপজেলা মোড়স্থ ৯৩ শতাংশ জমির উপর বর্তমান পুরাতন ডাকবাংলো এবং পরে নতুন প্রস্তাবিত কাটাখাল এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাসসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নতুন ডাকবাংলো কাটাখাল ব্রিজের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে নির্মানের অনুমোদন হয়েছে মর্মে জানতে পেরে গত ১৮ ডিসেম্বর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মহোদয় ঝিকরগাছায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় কালে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম উল্লিখিত প্রস্তাবটি পুনঃবিবেচনা করে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন উপজেলা মোড়স্থ পূর্বের ( বর্তমান ডাকবাংলো) স্থানে নির্মাণের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে এই পরিদর্শন করেছেন বলেজানাগেছে।