
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছার সবজিপল্লী বারবাকপুরের কৃষকেরা এ বছরও বাঁধাকপি উৎপাদনে বাজিমাত করেছেন। আবহাওয়া অনুকূল থাকায় বাঁধাকপির দ্বিগুণ উৎপাদনের পাশাপাশি ভালো বাজারদর পেয়ে দারুন খুশি বারবাকপুর সবজিপল্লীর কৃষকেরা। শুধু বাঁধাকপি নয়, বারবাকপুর সবজিপল্লীর দিগন্ত জোড়া মাঠজুড়ে নানা ফসলের সমারোহ চোঁখে পড়ার মতো। এলাকায় সবজি উৎপাদনে সফল কৃষকেরা গোলআলু,পেয়ারা,পেঁয়াজ,রসুন,সরিষা, মিষ্টিআলু,মেটেআলু, বাঁধাকপি, ফুলকপিসহ আদর্শ কৃষকেরা আবাদ করে চলেছেন নানা জাতের কলার চাষ। সংশ্লিষ্ট কৃষকদের মতে, গেল বছর গোলআলুর কাঙ্ক্ষিত বাজারদর পাননি তারা। মধ্যস্বত্বভোগী ও মজুদাররা লাভবান হলেও প্রান্তিক পর্যায়ের কৃষকরা উৎপাদন ব্যয়ের তুলনায় লোকসানের মুখে পড়েন। তবে, এবছর সব ধরনের সবজির আবাদে লাভের মুখ দেখছেন কৃষকরা।