1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৯ Time View

ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।: যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির প্রাথমিক বৃত্তি-২০২৪ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।(১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল

১১ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম তিনি বলেন শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সু নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে । তিনি আরো বলেন কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মহিউদ্দিন বিল্লাহ রুনুর সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, উপজেলাসহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম,  সঞ্জয় ঘোষাল,  মুমতাহীনা বিলকিস, নাজমুল হাসান, সহকারী ইন্সট্রাকটর মো: তারিকুল ইসলাম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম, যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: জসিম উদ্দিন, ঝিকরগাছা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির অধ্যক্ষ এস এম মাহবুবুল আলম (মন্টু স্যার), বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: সাঈদ হাসান শামীম, আজগার আলী সহ স্কুলের সকল শিক্ষক ,কর্মচারী ,  অভিভাবকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩২ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এছাড়াও স্কুলের আভ্যন্তরীণ বৃত্তি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক  ক্রেস্ট প্রদান করা হয়।

ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD