1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৪০ Time View

ঝিকরগাছায় ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ যশোরের ঝিকরগাছায় ভূমিহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় স্থানীয় গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হেল্পিং হ্যান্ডস সমাজকল্যান সংস্থার আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা জসিম উদ্দীন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, ছুটিপুর কওমিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আলী আজগার, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,  ছুটিপুর বাজার হেল্পিং হ্যান্ডস সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক বাবু হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, সদস্য মুসফিজুর রহিম জিম ও মাহামুদ হাসানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ১০১জন ভুমিহীন ও অসহায় মানুষের মাঝে চাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, ডাউল, চিনি, মুড়ি, লাচ্চা সেমাই, প্যাকেট সেমাই, নুডলস, সাবান, শ্যাম্পু, গুড়া দুধ, লবনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে ১০হাজার টাকা ও ৫জন এতিম বাচ্চাকে ঈদের পোশাক  প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD