
রাষ্ট্রের যথাযথ সেবা পেতে হলে শতভাগ জন্ম নিবন্ধন ও মৃত্যুর নিবন্ধন সনদ নিশ্চিত করতে হবে।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন
রাষ্ট্রের যেকোনো নাগরিক সেবা পেতে শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিত করতে হবে। তিনি আরোবলেন, সরকারি চাকরি জীবীরা সাংবিধানিক ভাবেরাষ্ট্রের কর্মচারী। কোথাও লেখা নেই আমরা কর্মকর্তা। আমরা রাষ্ট্রের কর্মচারী বলেই ২৪ঘন্টা কাজ করতে হয়। তিনি বলেন, গত ৬মাসে দেশ থেকে টাকা পাচার হয়নি বলেই পবিত্র রমজানে বিদ্যুতের লোডশেডিং নেই, বেগুন, আলু, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তিনি আরো বলেন দুর্নীতি চাঁদাবাজদের প্রশ্রয় আশ্রয় দেবেন না। তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি)’র আওতায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা, অবহিতকরণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথাবলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজন বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জন্ম ও মৃত্যুনিবন্ধনের গুরুত্বারোপ করে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ঝিকরগাছাউপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, জেলা ম্যাজিস্ট্রেট (এসিকন) নাবিদহোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুর রশিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, যুব অধিকার পরিষদের সভাপতি আশরাফুল আলমআশা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফারুক হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও আইসটি অফিসার মইনুল ইসলাম, গ্রাম পুলিশ ইউনুস আলী প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম জিয়াউর রহমান ও গীতাপাঠ করেন, উপ-সহকারী কৃষি অফিসার নয়নানন্দ পাল।
মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, ৭টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্যকর্মীবৃন্দ, কাজী সমিতির নেতৃবৃন্দসহ সকল সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।