
ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় এ খেলায় বাঁকড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে নাভারন ইউনিয়ন একাদশকে হারিয়েছে।
ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে আয়োজিত মনোমুগ্ধকর হাজারো ফুটবলপ্রেমী দর্শক দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের এই খেলা উপভোগ করেন।
খেলার নির্ধারিত সময়ের শেষ মাত্র ১০মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন,বাঁকড়া ইউনিয়ন একাদশের দুর্ধর্ষ রক্ষণভাগের ৭নং জার্সিধারী খেলোয়াড় সোহাগ হাসান। শুধু তাই নয়, তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
১৪ আগস্ট (শুক্রবার) বিকালে ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে পড়ন্ত বিকেলে এই আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন স্পোর্টস ক্লাব খেলাটির আয়োজন করে।
দর্শকে পরিপূর্ণ খেলার শুরুতে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি লড়াই শুরু হয়। বি এম হাই স্কুলের মাঠ ভর্তি হাজার হাজার ফুটবলপ্রেমী ক্রীড়ামোদী উৎসুক দর্শক ও অতিথিরা খেলাটি উপভোগ করেন। পাল্টাপাল্টা আক্রমণে উভয় দলের সমর্থকদের মধ্যে দেখা দেয় টানটান উত্তেজনা।
খেলার দ্বিতীয়ার্ধে প্রাণপন চেষ্টা করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় নাভারন ইউনিয়ন একাদশ। উভয় দলের উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক খেলায় উত্তেজনায় ফেটে পড়ে দলীয় সমর্থকেরা।
খেলার শেষ নির্ধারিত সময়ে রেফ্রি ইকরামুল্লাহ ইকু বাশির লম্বা শেষ হুইসেল বাজিয়ে বাঁকড়া ইউনিয়ন একাদশকে বিজয়ী ঘোষণা করেন।
খেলার প্রাক্কালে স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।
খেলায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।
প্রধান রেফারির দায়িত্ব পালন করেন,ইকরামুল হক ইকু,সহকারি হাবিবুর রহমান, মিজানুর রহমান ও বশির আহমেদ। খেলা উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান,ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস. এম. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম লিন্টু, মোশাররফ হোসেন, হায়দার আলী, নজরুল ইসলাম, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি,
খেলার ধারাভাষ্যকার ছিলেন সিরাজুল ইসলাম বাঙ্গালী,ব্রাজিল ইসলাম বাঙালি ও নাজমুল ইসলাম।