1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় 'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় 'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪০ Time View
ঝিকরগাছায় 'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিকরগাছায় অনুষ্ঠিত হল ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন ও খেলার ফিক্সচার ঘোষণার শুভ উদ্বোধন । (১৯ জুলাই) রবিবারবিকাল ৪টায় স্থানীয় ক্লাবের সভাপতি আরাফাত কল্লোলের সভাপতিত্বে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে ডায়মন্ড প্লাজা হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুস্থ-সবল ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবারের টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি ও ফিক্সচার উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি (এমপি),বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি, ঝিকরগাছা উপজেলা বিএনপি।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম হাতিয়ার। যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন পর্ব। প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের রঙিন ও আকর্ষণীয় জার্সিগুলো দর্শকদের সামনে তুলে ধরেন। একই সাথে টুর্নামেন্টের অফিশিয়াল ফিক্সচার বা খেলার সময়সূচী ঘোষণা করা হয়। ফিক্সচার প্রকাশের পর থেকেই দলগুলোর সমর্থক এবং স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের সাবেক ফুটবলার মুন্না, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদার হোসেন সহ ১১ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা এ টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করার জন্য ঝিকরগাছাবাসী ও ক্রীড়ামোদী সকল দর্শকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই জমকালো উদ্বোধনী ম্যাচের মাধ্যমে মাঠের মূল লড়াই শুরু হবে। এবারের টুর্নামেন্টে উপজেলার সেরা দলগুলো অংশ নিচ্ছে, যার ফলে প্রতিটি ম্যাচই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD