
ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপি তারুণ্যের মেলা সমাপ্তি
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপি তারুণ্যেও মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার উৎসবের সমাপনি ঘোষনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এর আগে গত ১১জানুয়ারী সপ্তাহ ব্যাপি তারুণ্যের উৎসব উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, অফিসার্স ক্লাব, প্রেসক্লাব, বৈশম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ খেলাধুলায় অংশ গ্রহণকারীরাদের ও মেলার স্টলে অংশ গ্রহণকারীদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার, প্রানী সম্পদ অফিসার মাসুমা আকতার, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারী “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী তারুণ্যের মেরা শুরু হয়েছিল।