
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। ঝিকরগাছা ৬দফা দাবিতে ঝিকরগাছায় বাংলাদেশ হেলথ্ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে ২ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসুচি পালিত হয়।
জানাগেছে, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপি স্বাস্থ্য সহকারীরা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করছেন। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসুচিতে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সভাপতি স্বাস্থ্য সহকারী আঃ ফারুক হোসেন, সাধারন সম্পাদক মোঃ আশারুল হক, জেলা সাধারন সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য সহকারী শ্রী সুব্রত ঘোষ, কামরুল ইসলাম, সোহেল রানা, আক্তারুজ্জামান, মিনারুল ইসলাম, নাসরিন আক্তার, জবেদা খাতুন, দিল আরা জেসমিন, পরিছন নেছা, তরিকুল ইসলাম প্রমূখ।