
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছার নাভারণে দারুল হুদা ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গাজী হুমায়ুন কবির, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আরশাদুল আলম, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, দারুল হুদা ক্যাডেট মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি খাইরুল ইসলাম স্বপন।
অনুষ্ঠান পরিচালনা করেন, দারুল হুদা ক্যাডেট মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম।
