
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও শিক্ষা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (১৯ডিসেম্বর) বিকেলে তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ সংলগ্ন ক্রিকেট একাডেমিতে আসেন। এসময় ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে বরণ করে নেয়া হয়। পরিদর্শণ কালে আমিনুল ইসলাম বুলবুল ঝিকরগাছা ক্রিকেট একাডেমির বর্তমান পরিচালনা পর্ষদ, পরিচালক, কোচ ও ক্রিকেটারদের সার্বিক খোঁজখবর নেন।
আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির উপদেষ্টা ডা. শওকত হায়দার, ঝিকরগাছা ক্রিকেট একাডেমী ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি শাহানুর কবির হ্যাপি, সহ-সভাপতি জাকারিয়া হাবিব সৌমেন, আহম্মেদ রেজা সজিব, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ক্রিকেট একাডেমীর কোচ মোঃ হাবিবুল বাশার, সদস্য গোলাম হোসেন, শাকিল হোসেনসহ খেলোয়ারবৃন্দ। বিসিবি’র চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে কাছে পেয়ে খুদে ক্রিকেটাররা আনন্দে মেতে উঠে। খুদে ক্রিকেটাররা ছবি তোলাসহ নিজনিজ ব্যাডে স্বাক্ষর করে নেয়