1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা পৌরসভায় ৯ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করলেন ইউএনও - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা পৌরসভায় ৯ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করলেন ইউএনও - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা পৌরসভায় ৯ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করলেন ইউএনও

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৬৩ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোর ঝিকরগাছা পৌরসভার প্রায় ৯কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৪মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন প্রকল্পটি’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুনগতমান ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রমতে, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘রিজিলিযেন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)’র আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, ৮কোটি ৯৭লক্ষ ৩হাজার ২শ ৩৪টাকা।

প্রকল্পটি হলো সড়ক কার্পেটিং ও আরসিসি ড্রেন নির্মাণ। যার দৈর্ঘ্য ২দশমিক ১-২ মিটার,ছুটিপুর-চৌগাছা সড়ক ও আরসিসি ড্রেন ১দশমিক ৭২ কি:মি: সহ সড়ক বাতি স্থাপন ও তবিবর মিস্ত্রি রোড, যার দৈর্ঘ্য ০.৪৫কি:মি:আরআরসি ড্রেন নির্মাণ ।

বাস্তবায়নকারী সংস্থা ঝিকরগাছা পৌরসভা ও

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টারপ্রাইজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, পৌর সহকারি প্রকৌশলী মো: ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: আশরাফুল আলম রানা, পৌরসভার কার্যসহকারী এনামুল হকসহ পৌর কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন, সহকারি অধ্যাপক ও ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD