
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:: যশোরের ঝিকরগাছা এতিহ্যবাহি বিএম হাইস্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও অভিভাবক ফোরাম গঠন করা হয়েছে। ঝিকরগাছা বিএম হাইস্কুলের আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অভিভাবক মোঃ ইলিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও অভিভাবক সহকারি অধ্যাপক মোঃ হারুন অর রশীদ ও বাঁকড়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও অভিভাবক শাহাজাহান আলী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সহকারী অধ্যাপক ও অভিভাবক সাইফুল্লাহ আল মামুন, জাইকা প্রতিনিধি ও অভিভাবক দুলাল দেবনাথ, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি ও অভিভাবক মোঃ তরিকুল ইসলাম, অভিভাবক নাজমুস সাকি, মাহমুদ মুকুল, তাহের আফরোজ, মোস্তাফিজুর রহমান মুন্না, আকরাম খানসহ অসংখ্য অভিভাবকবৃন্দ। মতবিনিময় সভাশেষে উপস্থিত অভিভাবকদের মতামতের ভিত্তিতে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অভিভাবক মোঃ ইলিয়াস উদ্দিনকে আহবায়ক ও ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারী ও অভিভাবক মোঃ তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ঝিকরগাছা বিএম হাইস্কুলের ১১সদস্য বিশিষ্ট অভিভাবক ফোরাম গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, অধ্যাপক হারুণ অর রশীদ, মোঃ শাহাজাহান কবীর ও মোঃ মাহমুদ মুকুল, সদস্য হোসেন মোঃ ওমর শরীফ, মোঃ আকরাম হোসেন, মোঃ ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান বাবু, নুরজাহান পাপিয়া ও উম্মিমা খাতুন। ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে অভিভাবক ফোরামের সমন্বয়ে বিদ্যালয়ের দীর্ঘদিনের ধারাবাহিকতা রক্ষায় আরও শক্তিশালী ভুমিকা পালন করা সম্ভব বলে বলে মনে করেন প্রতিষ্ঠান প্রধান মোঃ আব্দুস সামাদ।