
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলের অভিভাবক ফোরামের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় ছুটির পর দুপুর আড়াইটায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অভিভাবক ফোরামের আহ্বায়ক ও ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন।সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল আলম, অভিভাবক ফোরামের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাস্টার ইসমাইল হোসেন সোহাগ, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ আল মামুন, বিএম হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুস সামাদ, সংগঠনের সদস্য সচিব ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, ফোরামের সদস্য আকরাম হোসেন, মাহমুদ মুকুল, নাজমুস সাকিসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করায় শিক্ষকদের প্রতি অভিভাবক ফোরামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিতকরণ, পাঠদান কার্যক্রম আরও গতিশীল করা এবং ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে না যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।