
ঝিকরগাছা (যশোর ) প্রতিনিধি: যশারের ঝিকরগাছার দৈনিক লোকসমাজসহ জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি পত্রিকার পরিবেশক স্বপণ কুমার চক্রবর্তী ওরফে স্বপণ ঠাকুরের ৬ষ্ট তিরাধান দিবস আজ। পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন ঠাকুর ২০২০ সালের ২জুলাই এই দিন হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
দিবসটি উপলক্ষে প্রয়াতের নিজ বাড়ীতে তার আত্মার শান্তি কামনায় পূজা, অর্চনাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে বলে তার একমাত্র পুত্র বর্তমানে বিভিন্ন পত্রিকার এজেন্ট স্বজল কুমার চক্রবর্তী জানিয়েছেন।