1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য। - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য। - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য।

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬৯৩ Time View

ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য।

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি।

 

মেধাবীদের আঁতুর ঘর পরিচিত ,নারী শিক্ষা বিস্তার ও প্রসারের এক অনন্য প্রতিষ্ঠান সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজর শিক্ষার্থীরা ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেডিকেল সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফলাফলে দেখা যায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেডিকেল ও স্নাতক ( সম্মান) শ্রেণীর বিভিন্ন বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ বিগত বছরের ন্যায় এ বছরও ভর্তি পরীক্ষায় ঝিকরগাছা উপজেলার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রী তনিমা আক্তার (তিশা) যশোর মেডিকেল, সপ্তমী অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়, উমাইয়া আফরিন অহনা ঢাকা বিশ্ববিদ্যালয় ( গ) বিভাগ যার মেধা স্কোর ৪৪৩, মৌমিতা অধিকারী জয়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিপলীয়া আক্তার সিলিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অথই চৌধুরী রিন্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আফিফা ইয়াসমিন রুশা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সুরাইয়া সারোয়ার মাম্মি গুচ্ছ ভুক্ত বিশ্ব বিদ্যালয় (কৃষি), লামিয়া ইসলাম গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়, লাবিবা খান গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া উমাইয়া আফরিন অহনা জগনাথ বিশ্ববিদ্যালয় মেধা স্কোর ৪০৪,রাজশাহী বিশ্ববিদ্যালয় মেধা স্কোর ৭২৭ ,গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ে মেধা স্কোর ১৬৩ পেয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে।  প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসানুর রহমানের  সাথে কথা হয় এ প্রতিবেদকের। এ সফলতার কারন জানতে চাইলে তিনি বলেন এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক অত্যন্ত যোগ্য দক্ষ ও আন্তরিক। সকল শিক্ষক নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে থাকেন। তাছাড়া প্রতিষ্ঠানের শৃঙ্খলা নিয়মকানুন প্রতিষ্ঠান প্রধানের পরিকল্পনা ও দূরদর্শিতা, পরিচলন পর্ষদের সার্বিক সহযোগিতা এ সফলতার অন্যতম একটি কারণ। বিশ্বমানের প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে টিকে থাকতে পারে সে কারণে একাডেমিক পরীক্ষায় টিউটোরিয়াল মডেল টেস্ট সহ আভ্যন্তরীণ পরীক্ষা নেওয়া হয়। কলেজের এ সফলতায় প্রতিষ্ঠানের সভাপতি জাহিদুল ইসলাম সুমন,অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD