1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯০ Time View
ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা স্পোর্টস কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সাবিরা নাজমুল মুন্নি এমপি।

তিনি রবিবার (২১জুন) সকাল ৮টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠের উত্তর-পূর্ব কোনে ক্রিকেট একাডেমী সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বর্তমান সরকারের ক্রীড়ার মানোন্নয়নে গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।তিনি ঝিকরগাছার ক্রীড়াঙ্গণের ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ ও মাদকমুক্ত নৈতিক বোধসম্পন্ন একটি সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব। সব ধরনের ক্রীড়াসহ সৃজনশীল কাজে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, প্রশিক্ষক হাবিবুর রহমান বাশার, অনূর্ধ্ব ১৯ সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, মমিন উদ্দিন, শাহাজাহান আলী,উপজেলার ক্রীড়ামোদী ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আরাফাত কল্লোল, ক্রীড়া শিক্ষক আবু হাসান,সাবেক ফুটবল খেলোয়াড় মাধব ঘোষ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এমামুল রাজিব সবুজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা নওজীস ইসলাম রিয়েল প্রমুখ।

ঝিকরগাছা ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের দাবি পুরণে বিএম হাইস্কুল মাঠে উপরে সুপ্রশস্হ মঞ্চ,নিচে তলায় ডেসিং রুম ও ওয়াসরুম করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিতব্য কমপ্লেক্স ভবনটিতে সুপ্রশ্বন্ত ভিআইপি ও সাধারণ গ্যালারি মঞ্চ,ওয়াশরুম,কনফারেন্স রুম সহ বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD