1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক নেতা দেওয়ান মোর্শেদ আলম - দৈনিক সত্যের দর্পণ দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক নেতা দেওয়ান মোর্শেদ আলম - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক নেতা দেওয়ান মোর্শেদ আলম

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪১৪ Time View

দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক নেতা দেওয়ান মোর্শেদ আলম

ঝিকরগাছা (যশোর) থেকে আতাউর রহমান জসি- আপোসহীন সাংবাদিক নেতা, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের বারবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

 

দৈনিক গ্রামের কাগজ সূত্র জানিয়েছে গত ১ অক্টোবর রাতে তাকে এই পদোন্নতি দেয়া হয়েছে।

দেওয়ান মোর্শেদ আলম দীর্ঘদিন সুনাম ও আপোসহীনতার সাথে এ অঞ্চলের সর্বাধিক প্রচলিত প্রধান দৈনিক গ্রামের কাগজের ক্রাইম বিটের প্রধান ও বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ;অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের্ বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ও তাইকান্ডো একাডেমী যশোরের সহ-সভাপতি, শিল্পকলা একাডেমি ও যশোর ইনস্টিটিউটের আজীবন সদস্য। এবং আরো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত । ২০০১ সালে মে মাসে তিনি দৈনিক গ্রামের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন

এরপর সিনিয়র রিপোর্টারসহ সর্বশেষ বিশেষ প্রতিনিধি পদে দায়িত্ব পালন করেছেন। সাহিত্য ও সাংস্কৃতিকমনা পরিবারে বেড়ে ওঠা দেওয়ান মোর্শেদ আলম মুক্তিযোদ্ধার সন্তান।‌ দেশের সর্বোচ্চ বেসরকারি সাংবাদিকতা পুরস্কার টিআইবি অ্যাওয়ার্ড পাওয়া দেওয়ান মোর্শেদ আলম দেশের একমাত্র সংগীত বিষয়ক প্রাচীন ম্যাগাজিন ম্যাগাজিন মাসিক সরগমের যশোর বুরোপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন দুই যুগের বেশি।

দেওয়ান মোর্শেদ আলমের পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করে আরো সাফল্য কামনা করেছেন যশোরের বিভিন্ন সুধীজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ। অপরদিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা শাখার ইউনিটের সভাপতি ও ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহমান জসি দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD