
মোঃ খালিদ হাসান, দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজয় (পিতা: বিপ্লব) নামের এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ বিজয়কে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, অপরাধ ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।