1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে রাত নামলেই চোরের দৌরাত্ম্য আতঙ্কিত এলাকাবাসী - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে রাত নামলেই চোরের দৌরাত্ম্য আতঙ্কিত এলাকাবাসী - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে রাত নামলেই চোরের দৌরাত্ম্য আতঙ্কিত এলাকাবাসী

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৩ Time View

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সদর ইউনিয়ন দৌলতপুর ইউনিয়ন। সদর ইউনিয়ন হলেও এই ইউনিয়ন যেনো দৌলতপুরের একটি বিচ্ছিন্ন জনপদ। রাত নামলেই বাড়ছে চোর ডাকাতের দৌরাত্ম্যে সাধারন মানুষের জীবনযাপন যেনো দুর্বিষহ হয়ে উঠেছে। চুরি ও ডাকাতি কারনে সদর ইউনিয়ন অনেক মানুষ তার বসত ভিটা ছেড়ে অন্যত্রে পাড়ি জমিয়েছে। এ যেন এক অন্য দেশ অন্য মানুষের বসবাস।

গত ১২ ফেব্রুয়ারী দৌলতপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সরদার পাড়া গ্রামে সন্ধ্যার পর পর মৃত সদর আলীর ছেলে কৃষক সোয়ব আলীর তিনটি গরু ডাকাতি হয়। ২০ থেকে ২৫ জনের ডাকাত গরু সহ উল্লেখযোগ্য মালামাল ডাকাতি করে। এসময় এলাকাবাসী বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল তিনটি হাতবোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি সম্পূর্ণ করে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, দৌলতপুর ইউনিয়নে প্রায় দিন ডাকাতি হচ্ছে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। কারন এলাকায় চিহ্নিত চোরেরা স্বাধীন ভাবে ঘোরাফেরা করছে। ১২ ফেব্রুয়ারী রাতে সোয়ব আলীর বাড়িতে ডাকাতি হলে তাদের ডাক চিৎকারে আমরা বেরিয়ে পড়ি এবং ডাকাত দল আমাদের সামনে পড়ে এবং ডাকাতি করা গরু রেখে পালিয়ে যায় সে সময় আমাদের দিয়ে অস্ত্র ধরে সামনে যেতে নিশেধ করে আমরা তাদের কথা অনুযায়ী, সমিন ও ইরুল্লাহ নামে দুইজনকে চিনতে পারি। তবে তাদের দলে ২০ থেকে ২৫ জন ছিলো।

এদিকে সোয়ব আলী বলেন, সন্ধ্যা রাতে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে আমাদের উপর হালমা করে এবং মারধর করে আমাদের, নগদ টাকা পয়সা স্বর্ণালংকার সহ গরুগুলো নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসায় গরু গুলো ফেলে পালিয়ে যায়।

সদর ইউনিয়নে এমন চুরি ও ডাকাতির ঘটনায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাচান মহিদুজ্জামন মন্টু বলেন কিছু হাইব্রিড নেতার চোরদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারনে এমন হচ্ছে। আমরা অসহায়ের মত জীবন যাপন করছি। এই ঘটনার পরিসমাপ্তি হওয়া দরকার।

এ বিষয়ে দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, আমি নির্বাচনী ইশতেহারের মাধ্যমে উল্লেখ করেছি দৌলতপুরে চোর চাঁদাবাজ অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসার জায়গা হবে না। তাই অতি দূত অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, নির্বাচনে বিভিন্ন দায়িত্বে পুলিশ ব্যস্ত থাকায় চোরা সুযোগ পেয়েছে। দৌলতপুরে কোন অন্যায়কারীকে বেড়ে উঠতে দেওয়া যাবে না আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD