1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৩৭ Time View
নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: জেলায় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সমিতি। রোববার দুপুর ১২টার দিকে জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারের বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায়  ঘণ্টাব্যাপী  মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন স্মারকলিপি গ্রহণ করেন। মানববন্ধনে ইটভাটা মালিক সমিতির নেতাদের অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায় রয়েছেন। এতে শ্রমিকসহ ইটভাটা–নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন–জীবিকায় মারাত্মক প্রভাব পড়তে পারে। স্মারকলিপিতে ইটভাটা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান প্রস্তাব এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমান সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD