1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
পুবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে ঝিকরগাছা বাজারে সচেতনতামূলক কার্যক্রম - দৈনিক সত্যের দর্পণ পুবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে ঝিকরগাছা বাজারে সচেতনতামূলক কার্যক্রম - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

পুবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে ঝিকরগাছা বাজারে সচেতনতামূলক কার্যক্রম

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
পুবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে ঝিকরগাছা বাজারে সচেতনতামূলক কার্যক্রম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: নগদ অর্থের পরিবর্তে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে যশোরের ঝিকরগাছা বাজারে পুবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, মোবাইল ও কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ পরিশোধ, নিরাপদ লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন আমানত, ঋণ ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কেও অবহিত করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ রোডে কার্যক্রমের উদ্বোধন করেন, পূবালী ব্যাংক (পিএলসির) সহকারি ব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান মো ফরিদ আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংক (পি.এল.সি,) ঝিকারগাছা উপ-শাখা ব্যবস্থাপক মো. খান এমরান হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝিকরগাছা বাজারের ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ক্যাম্পেইনে পুবালী ব্যাংক পিএলসি’র ঝিকরগাছা শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD