1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর মন্ত্রীর যশোরের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা বিরোধী যেকোন কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন,দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দলের বৃহত্তর স্বার্থে জনগণের জন্য,দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফল বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

শনিবার (১৮এপ্রিল) আসরবাদ কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন,উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু।

প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।

পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন,সাবেক ছাত্রনেতা নুরুন্নবী খান শিপন,তৌহিদুল ইসলাম রাজু, রাসেল হোসেন, মারুফ হোসেন, আসিফ রেজাসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

আগামী ২৭ এপ্রিল দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান মন্ত্রী হিসেবে যশোরে তার প্রথম সফর। এদিন তিনি শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুরে জিয়া খাল খননের উদ্বোধনসহ যশোরের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। প্রস্তুতি সভা শেষে ঝিকরগাছার যশোর -বেনাপোল মহাসড়কে প্রচার মিছিল বের হয়ে সভা স্থলে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD