1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীখাল খনন কর্মসূচির উদ্বোধন যাওয়ার পথে ঝিকরগাছায় বিএনপির অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা সিক্ত - দৈনিক সত্যের দর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীখাল খনন কর্মসূচির উদ্বোধন যাওয়ার পথে ঝিকরগাছায় বিএনপির অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা সিক্ত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীখাল খনন কর্মসূচির উদ্বোধন যাওয়ার পথে ঝিকরগাছায় বিএনপির অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা সিক্ত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ Time View
প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীখাল খনন কর্মসূচির উদ্বোধন যাওয়ার পথে ঝিকরগাছায় বিএনপির অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা সিক্ত

ঝিকরগাছা থেকে আতাউর রহমান জসির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত:

প্রধানমন্ত্রী তারেক রহমানের উলাশীর ঐতিহাসিক খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান ঘিরে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

(২৭এপ্রিল) সোমবার সকাল থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের উৎসুক সাধারণ হাজার হাজার নারী-পুরুষ উপজেলার প্রবেশদ্বার লাউজানি থেকে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক বরাবর অত্যন্ত শৃঙ্খলিত দীর্ঘ লাইনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। বেলা সোয়া ১১টায় পূর্বনির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঝিকরগাছা উপজেলায় প্রবেশের সাথে সাথে উপজেলাবাসীর কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণের দেখা মেলে।

ঝিকরগাছা পৌরশহর সহ মহাসড়কের দু’ধারে অবস্থানরত নারী-পুরুষ রজনীগন্ধা ফুল হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাতনেড়ে অভ্যর্থনার জবাব দেন।

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফুলের রাজধানীখ্যাত গদখালীতে অবস্থান নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশীখাল খনন কর্মসূচির উদ্বোধন যাওয়ার পথে ঝিকরগাছায় বিএনপির অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা সিক্ত

এসময় সংরক্ষিত আসনের চুড়ান্ত মনোনীত ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, দলের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সহ-সভাপতি খোরশেদ আলম,মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজনসহ উপজেলার ১১ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলাশী খাল খনন ও সমাবেশে বক্তব্য প্রদান করেন । সংক্ষিপ্ত সমাবেশ শেষে তিনি যশোরের ঈদগাহ ময়দানে সমাবেশের বক্তব্য রাখেন। সমাবেশ স্থলে নেতা কর্মী সহ উৎসুক জনতার ঢল নামে। তিনি মেডিকেল হাসপাতালের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন সহ যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD