1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ফরিদপুরে আলোচিত ভ্যানচালক হত্যায় আদালতের রায়ে এক জনের ৩ বছরের কারাদন্ড অপরজনের মৃত্যুদণ্ড - দৈনিক সত্যের দর্পণ ফরিদপুরে আলোচিত ভ্যানচালক হত্যায় আদালতের রায়ে এক জনের ৩ বছরের কারাদন্ড অপরজনের মৃত্যুদণ্ড - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ফরিদপুরে আলোচিত ভ্যানচালক হত্যায় আদালতের রায়ে এক জনের ৩ বছরের কারাদন্ড অপরজনের মৃত্যুদণ্ড

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭৭৭ Time View
ফরিদপুরে আলোচিত ভ্যানচালক হত্যায় আদালতের রায়ে এক জনের ৩ বছরের কারাদন্ড অপরজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আলোচিত ভ্যানচালক হত্যায় আদালতের রায়ে এক জনের ৩ বছরের কারাদন্ড অপরজনের মৃত্যুদণ্ড

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বহুল আলোচিত ভ্যানচালক মো. নয়ন সরদার হত্যার ঘটনায় রাশেদ কবীরকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন ফরিদপুরের সেশন জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শিহাবুল ইসলাম। একই সঙ্গে তাকে ২০০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অপর আসামি মিজানুর রহমানকে (৩৮) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন বিচারিক আদালত। আজ রোববার (১৪ জুলাই, ২০২৪ ইং) দুপুরে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাদেরকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর সত্যতা নিশ্চিত করে সরকারি কৌসুঁলি ছানোয়ার হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, শুনানি, সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বের হয়ে নয়ন সরদার আর বাড়ি ফেরেননি। ঘটনার পর ০৯ ফেব্রুয়ারি সকালে একই ইউনিয়নের বকশীপুর গ্রামের একটি জমি থেকে নয়ন সরদারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নয়ন সরদারের বাবা ওই দিনই বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জেল হোসেন ওই বছরের ৩১ অক্টোবর রাশেদ কবীর এবং মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফরিদপুরে আলোচিত ভ্যানচালক হত্যায় আদালতের রায়ে এক জনের ৩ বছরের কারাদন্ড অপরজনের মৃত্যুদণ্ড

RUHUL AMIN, DHAKA- 14/07/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD